January 23, 2026, 1:29 am

রাজশাহীতে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মিলন আটক

 

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরোঃ- রাজশাহী মহানগরীতে এক বান্ডিল গাঁজা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি গ্রামের মোঃ মোজাম্মেলের ছেলে মোঃ মিলন হোসেন (২৬)| সে কাশিয়াডাঙ্গা ফেরতাপাড়ায় তার শ্বশুড় বাড়ীতে থাকতো।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১০ এপ্রিল ২০২২ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া মিঠুর মোড়ে এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৪ টায় ঘটনাস্থল হতে আসামী মোঃ মিলন হোসেনকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে এক বান্ডিল গাঁজা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত গাঁজা গুলো মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তার কাছে রেখেছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক
ব্রেকিং নিউজ